হাইকোর্টের রিটের কারণে স্থগিতকৃত ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান। ফুলবাড়ী উপজেলায় প্রথম ধাপে ১০ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু বিলুপ্ত দাসিয়ারছড়ার সীমানা নির্ধারণ জটিলতার কারণে নির্বাচন স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। ফলে নির্বাচন বন্ধ হয়ে যায়।
উপজেলা নির্বাচন অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি পেয়েছি। আগামী ৩১ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
