ফার্নিচার ফিটিংস এবং আর্কিটেকচারাল হার্ডওয়্যার প্রস্ততকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠান হাফলে-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর চুক্তি করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
আইপিডিসি গৃহ ঋণ গ্রাহকরা হাফলে-এর নির্দিষ্ট আউটলেটসমূহ থেকে নির্ধারিত পণ্যসমূহে ১৫% এক্সক্লুসিভ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ.এফ.এম বরকতউল্লাহ এবং হাফলে-এর বাংলাদেশ পরিবেশক তিলোত্তমা বাংলা গ্রুপের ডিরেক্টর শাহরিয়ার শাবাব।
বিস্তারিত জানতে ভিজিট করুন- - http://www.ipdcbd.com/ এবং https://www.facebook.com/ipdcfinance/
ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি ফাইন্যান্স লিমিটেড (আইপিডিসি) দেশের প্রাইভেট খাতের একটি আর্থিক প্রতিষ্ঠান। যা ১৯৮১ সাল থেকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের বিভিন্ন প্রধান আর্থিক প্রকল্পগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
হাফলে একটি জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান। এটির প্রধান কার্যালয় জার্মানির নাগোল্ড-এ। ১৫০টি দেশে সাবসিডিয়ারি নিয়ে হাফেলে, ফার্নিচার ফিটিংস এবং আর্কিটেকচারাল হার্ডওয়্যার-এর বিশ্বের শীর্ষ প্রস্ততকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান ধরে রেখেছে।
ইত্তেফাক/এসএস
