গ্রিসে দোয়েল একাডেমির ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৩
গ্রিস প্রধান মন্ত্রীর দলীয় কার্যালয়ে দোয়েল একাডেমি শিশুরা ও দোয়েল সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।
 
বৃহস্পতিবার গ্রিসের ক্ষমতাসীন দল সিরিজা (বাম) কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক পানোস রিগাস সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ দোয়েল একাডেমির শিশুদের নববর্ষের শুভেচ্ছা জানান ও উপহার বিনিময় করেন। অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে ফাহিম বাশার স্মারকলিপি পাঠ ও প্রধান মন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান। পাশাপাশি দোয়েল একাডেমির শিশুরা গ্রিক ভাষায় নববর্ষের গান গেয়ে সবাইকে মুগ্ধ করে। বিশেষ ভাবে মুরছালিনের নাম উল্লেখযোগ্য।
 
ক্ষমতাসীন সিরিজার সাধারণ সম্পাদক পানোস রিগাস শিশুদের কাছে তাদের দৈনন্দিন সমস্যার বিষয়ে জানতে চাইলে শিশুরা তাদের নাগরিক অধিকার ও সমমর্যাদা দাবি করে। এছাড়া বর্তমান সরকারকে বিশেষ করে প্রধানমন্ত্রীকে অভিবাসী শিশুদের জন্মসূত্রে নাগরিক অধিকার দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। পানোস রিগাস শিশুদের জড়িয়ে ধরে শিশুদের সব ধরনের নাগরিক অধিকার সহ সমমর্যাদা দেওয়ার আশ্বাস দেন এবং শিক্ষা ও সংস্কৃতির মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
 
তিনি শিশুদেরকে একটি বাংলা শোনার ইচ্ছা প্রকাশ করলে শিশুরা 'ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' গানটি গেয়ে সবাইকে মুগ্ধ করে। পরিশেষে ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়িত করা হয়। শিশুদের সাথে উপস্থিত ছিলেন দোয়েল একাডেমির অধ্যক্ষ জাহিদুল হক, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাক টিটু, গ্রিক বাংলা চেম্বারের সভাপতি আরিফুর রহমান আরিফ, দোয়েল এর সহ সভাপতি কুদ্দুস শিকদার, আবুল বাসার, বাবুল খলিফা, নুরজাহান বেগম, মিসেস্ চপলা ও হামিদা আখতার ইভা।
 
ইত্তেফাক/এসএস