সরকারি কর্ম কমিশন কর্তৃক ঘোষিত ৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ৩ মে শুক্রবার সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী সংবাদপত্র এবং কর্ম কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd যথা সময়ে পাওয়া যাবে। -প্রেস বিজ্ঞপ্তি
