সুন্দরবনে র‌্যাব-৬ এর অভিযান

অস্ত্রসহ আলিম বাহিনীর ৩ জন আটক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৭
সুন্দরবনে র‌্যাব-৬ অভিযান চালিয়ে জলদস্যু আলিম বাহিনীর ৩ সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ ৩টি দেশীয় বন্দুকসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 
 
শুক্রবার রাত সাড়ে চারটার দিকে সুন্দরবনের শিবসা নদীর পশ্চিম পার্শবর্তী হড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পাইকগাছা উপজেলার মো. আলাল (২৫), কয়রা উপজেলার রকিবুল ইসলাম (৩০) ও সাতক্ষীরা আশাশুনি উপজেলার মফিদুল গাজী (২৭)। 
 
র‌্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে চারটার দিকে র‌্যাব-৬ এর লে. এ এম এম জাহিদুল কবীরের নেতৃত্বে একটি দল কয়রা উপজেলার শিবসা নদীর পশ্চিম পার্শ্বে সুন্দরবনের হড্ডা বন বিভাগের দক্ষিণে ১ নম্বর খালের উত্তরপাড়ে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা জলদস্যু আলিম বাহিনীর সদস্য পাইকগাছা উপজেলার সিরাজুল ইসলামে ছেলে মো. আলাল (২৫), কয়রা এলাকার মৃত শামসুল গাজীর ছেলে মফিজুল গাজী (২৭) এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার সোবহান গাজীর ছেলে মফিজুল গাজীকে (২৭) ৩টি দেশীয় বন্দুক ও ১৪ রাউন্ড গুলিসহ আটক করে। আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। 
 
 
ইত্তেফাক/এমআই