ঢাকা কমার্স কলেজে গণহত্যা দিবস পালন

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৩৬

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা কমার্স কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুহম্মদ ফরিদ মিঞা। বিশেষ অতিথি ছিলেন লেখক ও মুক্তিযোদ্ধা মো. হারুন-অর-রশিদ এবং মুক্তিযোদ্ধা মো. মফিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজের উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল। স্বাগত ভাষণ দেন সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এস এম আলী আজম। —প্রেস বিজ্ঞপ্তি