‘যুগের আহ্বানে যুক্তির উচ্ছ্বাস, মেতে উঠুক নব তারুণ্যে’ স্লোগানে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে বিআরবি হসপিটালস লি. ১২তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব, ২০১৯। বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফবিডি) আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বিতর্ক উত্সব। উত্সবে সারা দেশের দুই হাজার মেধাবী শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটর উপস্থিত হবে। উত্সবে বাংলাদেশে বিতর্ক শিল্পে অবদানের জন্য জাতীয় বিতার্কিক ও নাগরিক টেলিভিশন এর সিইও ড. আব্দুর নূর তুষারকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসেডর ইয়ার্ল আর মিলার।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা’র সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও সাহিত্যিক ইমদাদুল হক মিলন, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই’র পরিচালক ও হেড অব নিউজ শাইখ সিরাজ, সাংবাদিক ও জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হক, বিআরবি গ্রুপ এর চেয়ারম্যান আলহাজ মোঃ মজিবর রহমান, ওয়েস্ট্রান ইঞ্জিনিয়ারিং (প্রা.) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশীস সৈকত, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজানুল হক রাজা, ফারিস্ট স্টারলিং লিমিটেডের পরিচালক ই জেড এম মাসুদুর রহমান, ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মন্ডল, টেক্স কমিশনার এফ এইস আরিফ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস এম মোসতানজিদ প্রমুখ। বিতর্ক উত্সবে সভাপতি হিসেবে থাকবেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব। বিতর্ক উত্সবে মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
