‘বেস্ট ব্যাংক ফর প্রিমিয়াম সার্ভিসেস’ অ্যাওয়ার্ড পেল সিটি ব্যাংক

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৩৯

সিটি ব্যাংক ২০১৮ সালের জন্য এশিয়া মানির ‘বেস্ট ব্যাংক ফর প্রিমিয়াম সার্ভিসেস ইন বাংলাদেশ’ সম্মানে ভূষিত হয়েছে। সিটি ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস, সিটিজেম-এর জন্য টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেল। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের পক্ষ থেকে হংকংয়ে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন। - প্রেস বিজ্ঞপ্তি