হোয়াইটওয়াশ হয়ে রেটিং পয়েন্ট হারালো টাইগাররা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:২৩
নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ায় চার রেটিং পয়েন্ট কমে গেছে বাংলাদেশে ক্রিকেট দলের। প্রায় ২৮ মাস পর আবারো হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ৯৫ পয়েন্ট নিয়ে সাতে থাকা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯১।
 
তবে এখনও বাংলাদেশের রেটিং পয়েন্ট ঘোষণা করেনি আইসিসি। ওয়ানডে সিরিজ শুরুর আগে এক ই-মেইলে আইসিসি জানায়, বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে সিরিজ হারে তাহলে ৪ রেটিং পয়েন্ট হারাবে। আর ৪ রেটিং পয়েন্ট হারানোয় পাকিস্তানের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ
 
ওয়ানডে র‌্যাংকিংয়ে আটে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯। বাংলাদেশের থেকে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি ওয়ানডে খেলবে পাকিস্তান। আর সিরিজ জিতে বাংলাদেশকে টপকে যাওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। পাকিস্তানের পর নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৬।
 
ইত্তেফাক/এমএইচ