ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মোবাইল এ্যাপস ‘এফএসআইবিএল ক্লাউড’ এবং কর্মকর্তাদের ইন-হাউজ ভিত্তিক এ্যাপস ‘এফএসআইবিএল ইয়েলো পেজেস’ সম্প্রতি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা
০০০০
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হানিফ মিয়াজীর হাটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৪-তম এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি আবদুল হান্নান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ইনচার্জ মো. মশিউর রহমান প্রমুখ
০০০০
জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেড এবং জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লুনা সাম্সুদ্দোহা ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুস ছালাম আজাদ, কোম্পানীর চীফ এক্সিকিউটিভ দীনা আহসান সভায় উপস্থিত ছিলেন
০০০০০০০
রাজধানীর বৌদ্ধ মহাবিহার ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার, শিক্ষাবৃত্তি প্রদান ও প্রীতি সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের এতে সভাপতিত্ব করেন
