ঘিওরে বিদ্যুত্স্পৃষ্টে পুলিশ সদস্য নিহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:০৪
 
মানিকগঞ্জের ঘিওরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন এক পুলিশ কনস্টেবল। বানিয়াজুরী গ্রামের মো. মহন মিয়ার পুত্র মো. উজ্জল মিয়া (২৬)  রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটেছে।
 
নিহতের পরিবার জানান, বাড়ির পাশের পুকুরে মোটর দিয়ে সেচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। এরপর গুরুতর আহত অবস্থায় দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ছুটিতে গ্রামের বাড়িতে আসেন উজ্জল মিয়া। ছুটি শেষে ১ জানুয়ারি চাকরিতে যোগ দেয়ার কথা ছিল। ২০১০ সালে উজ্জল মিয়া পুলিশের কনেস্টলে চাকুরিতে যোগদান করেছেন বলে পারিবারের সদস্যরা জানান।
 

ইত্তেফাক/এএম।