আইভরি ব্যবসা বন্ধ করবে চীন

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০১:১৫

আসছে ২০১৭ সালের শেষে আইভরির (হাতির দাঁত) ব্যবসা ও আইভরি প্রক্রিয়াজাতকরণের সব কার্যক্রম নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছে চীন। বিবিসি জানিয়েছে, সংরক্ষণবাদী গোষ্ঠীগুলো চীনের এ সিদ্ধান্তকে হাতিদের ভবিষ্যতের জন্য ‘ঐতিহাসিক’ ও ‘পরিস্থিতি-পাল্টে দেওয়া’ বলে প্রশংসা করেছে।

 
অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় কনভেনশন অব ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেনজার্ড স্পেসিস (সিটেস) এর গ্রহণ করা এক প্রস্তাব অনুযায়ী এ পদক্ষেপ নিল চীন। বিশ্বে আইভরির বৃহত্তম বাজার চীন। বিশ্বের আইভরি ব্যবসার ৭০ শতাংশের চূড়ান্ত গন্তব্য ওই দেশ বলে ধরা হয়। শুক্রবার চীনের স্টেট কাউন্সিলের ঘোষণায় নিষিদ্ধকরণের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইভরির বিক্রি ও বাণিজ্যিক উদ্দেশ্যে এর প্রক্রিয়াজাতকরণের সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং সব ছাড়পত্রধারী ব্যবসায়ীর অনুমতি বাতিল করা হবে। এরপর বছরের শেষ নাগাদ বাজারে আইভরির বিকিকিনি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
 
সংরক্ষণবাদী গোষ্ঠী ডব্লিউডব্লিউএফ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এই ঘোষণাকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে তারা বলেছে, “বিশ্বের আইভরির প্রধান বৈধ বাজার অবসানের বার্তা দিয়েছে এই ঘোষণা।

ইত্তেফাক/এএন।