ঘটনাটা ১৯৯৬ সালের, লন্ডনে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে লর্ডসে গিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ওইটা তার প্রথম লর্ডস যাত্রা। তিন ম্যাচের ওই লর্ডস সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে হৈ চৈ ফেলেছিলেন দাদা। সেই সুবাদে ইংল্যান্ডের ওই সফর চিরস্মরণীয় তার কাছে। তবে ওই সফরটা আরেকটা কারণেও তার কাছে স্মরণীয়। আর তা হলো সে যাত্রা বন্দুকের মুখ থেকে বেঁচে ফিরেছিলেন তিনি!
ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা সৌরভ লিখেছেন ইয়ান বোথামের বিফি’স ক্রিকেট টেলস-এ।
মূল ঘটনা হল, ১৯৯৬ সালে ইংল্যান্ড সফরে গেছে ভারত। দলে রয়েছেন সৌরভও। সৌরভ লিখেছেন, 'ইংল্যান্ডে গেলে আমি সাধারণত নিজেই গাড়ি চালাই। সেবার পায়ে হেঁটে ঘুরছিলাম। সঙ্গে ছিল নবজ্যোত সিং সিধু। আমার টিউব রেলে উঠে যাই।'
সৌরভ লিখেছেন, 'টিউব রেলের কামরায় আমাদের সঙ্গে ছিল পাঁচজন অল্পবয়সী ছেলেমেয়ে। দুজন ছেলে আর তিনজন মেয়ে। ওদের উল্টো দিকেই বসেছিলাম আমরা। ওরা বিয়ার খাচ্ছিল। ওদের মধ্যে একজন আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এই সময় আমি সিধুকে বলি ওদের সঙ্গে কোনও গন্ডগোলে জড়ানো উচিত হবে না।'
'ওই কথা বলার পরই ওইসব ছেলেমেয়ের মধ্যে একটি ছেলে উঠে এসে আমাকে প্রশ্ন করে, কি বললি? এরপর আর চুপ করে থাকতে পারেননি সিধু। তেড়ে যান ওই ছেলেটির দিকে। আমিও সপাটে ছেলেটিকে ধাক্কা দিয়েছিলাম।'
ধ্বস্তাধ্বস্তির মধ্যেই গাড়ি স্টেশনে এসে পৌঁছায়। আমরা একজনকে ধাক্কা দিয়ে স্টেশনে ফেলে দিই। আর তার পরই দেখি আমার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে একজন। ভাবলাম আজই সব শেষ।'
এই পর্যন্তই বলেছেন সৌরভ। কীভাবে বেঁচে ফিরলেন তা আর জানাননি!
ইত্তেফাক/এএম
