নাইট হলেন অ্যান্ডি মারে ও মো ফারাহ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১২:৪৪
ব্রিটিশ রানীর নতুন বছরের নাইট তালিকায় স্থান পেলেন টেনিস তারকা অ্যান্ডি মারে ও অ্যাথলেট মো ফারাহ।  প্যারালিম্পিক তারকা লি পিয়ারসনও রয়েছেন এই তালিকায়।
 
রবিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া সাইক্লিস্ট জেসন এবং লরা কেনি, সাতারু সাশা কিনড্রেন র সিবিই তালিকায় আছেন।
 
কম্প্যানিয়ন অফ অনার হয়েছেন সাবেক অ্যাথলেট স্যার রজার ব্যানিস্টার।
 
টেনিস তারকা‌ মারে এবং অ্যাথলিট ফারাহ এই সম্মান পেয়ে আপ্লুত৷ তবে খুশি হলেও একটু অস্বস্তিতে রয়েছেন মারে। বিরল সম্মান পাওয়ার পর একটু ভয়ে ভয়ে রয়েছেন তিনি।তাঁর চিন্তা এবার ‘স্যার’ বলে কেউ ডেকে ফেলবেন না তো তাঁকে!‌
 
২০১৬ সালটা দুর্দান্ত কেটেছে মারের। উইম্বলডন এবং ইউএস ওপেন জিতেছেন। রিও অলিম্পিকেও পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছেন। বছরের শেষে সার্বিয়ান নোভাকজকোভিচকে টপকে বিশ্বের সেরা টেনিস তারকার স্বীকৃতিও পেয়েছেন মারে। এবার পেলেন ‘নাইটহুড’ উপাধি।
 
অন্যদিকে, মো ফারাহ‌ টানা দুটি অলিম্পিকে গ্রেট ব্রিটেনের হয়ে ৫০০০ ও ১০, ০০০ মিটারে সোনা জিতেছেন। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ