বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৯:৪৮

আপিল বিভাগের বিচারপতি মো. বজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন রবিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন।


প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আপিল বিভাগের বিচারপতি মো. বজলুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমান।

ইত্তেফাক/ইউবি