পাতো আবার সাও পাওলোয়

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৪৬

সাবেক ব্রাজিল স্ট্রাইকার পাতো সাও পাওলোয় ফিরেছেন। দক্ষিণ আমেরিকার বিখ্যাত ক্লাবটি এ তথ্য জানিয়েছে। বিভিন্ন সময়ে খেলার চাইতেও মাঠ বহির্ভূত বিষয়ে আলোচনায় থাকা পাতো গত দুই মৌসুম চীনের সুপার লিগের দল তিয়ানজিয়ান তিয়ানহাইতে খেলেন। এই সময়ে তিনি প্রতি মৌসুমে গোল করেন ১৫টি করে। ক্যারিয়ারের শুরুতে পাতো কোরিন্থিয়ান্স থেকে সাও পাওলোয় দুই বছর ধারে খেলেছিলেন। এখন তিনি ২০২২ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলার চুক্তি করেছেন। সাও পাওলোয় আগের দফায় ১০১ খেলায় অংশ নিয়েছিলেন এক সময় এসি মিলান এবং চেলসিতেও খেলা এই স্ট্রাইকার। ২৯ বছরের স্ট্রাইকারটি সে খেলাগুলোয় গোল করেছিলেন ৩৮ বার এবং সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ১৬টি।