দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাকচাকায় সাহিদা বেগম (৩২) নামে এক ব্র্যাক কর্মী নিহত হয়েছেন।
রবিবার বিকেল ৩টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ঝাড়বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাহিদা বেগম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির একজন কর্মী এবং বোচাগঞ্জ উপজেলার আটগাঁও গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
বোচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, কাজ সেরে সাহিদা বেগম বাইসাইকেলযোগে অফিসে ফিরছিলেন। বিকাল ৩টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ঝাড়বাড়ী নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইত্তেফাক/ইউবি
