গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রলীগ।
রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিছিলটি বঙ্গবন্ধু হলের সামনে শুরু হয়ে পার্কমোড় ঘুড়ে দুই নম্বর গেটের সামনে শেষ হয়।
বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শিশির ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের নেতৃত্বে মিছিলে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
ইত্তেফাক/ইউবি
