‘আইজিপি কাপ’ কাবাডি চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম রেঞ্জ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান দল। ফাইনালে চাঁদপুর দলকে ৫৯-২৪ পয়েন্টে হারিয়ে এ কৃতিত্ব দেখায় বান্দরবান দল। কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম-এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এসময় বান্দরবান জেলার পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি প্রফেসর আমীর আলী চৌধুরী, সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সভাপতি বদরুল হুদা জেনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
