আম্পায়ারদের ধর্মঘটের কারণে ১২ দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার ফের শুরু হওয়া ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র লাল দল। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৩২ রানে হারায় শক্তিশালী এফএমসি ক্লাবকে।
সংক্ষিপ্ত স্কোর : মুক্তিযোদ্ধা সংসদ ৫০ ওভারে ২১৪/৯ (রোকন ৬৩, কফিল ৩২, মনিউল ৩১, তানভীর ২৬। সানি ৪/২৮, রতন ৩/৪৩)। এফএমসি ৪৪ ওভারে ১৮২/১০ (সাগর ৪৬, কফিল উদ্দিন ৩৭, ইমরুল ২৩। পারভেজ ৩/৩১, ইমরান ২/২৫, মনিউল ২/৩৩)।
