খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা অবৈধ অস্ত্রসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।
রবিবার রাত একটার দিকে সরকারি বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থিত চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার সরকারি বাস ভবনে অবৈধ অস্ত্র আছে এমন গোপন খবরের ভিত্তিতে রবিবার রাত একটার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। তল্লাশির এক পর্যায়ে ঘরের জানালার কার্নিশ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করে যৌথবাহিনী। পরে অবৈধ অস্ত্র রাখার দায়ে উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতিকে বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) আরিফ ইকবাল জানান, চাকমা জ্যোতির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
