রংপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত সর্দার নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৩:০২
 
রংপুরের মিঠাপুকুর উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে। নিহত রাহাত (৩২) উপজেলার বালুয়া মাছিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রামের বাসিন্দা।
 
সোমবার ভোরে উপজেলার ভেলুয়ার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি স্যুটার গান, চার রাউন্ড গুলি এবং দুইটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
 
জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার রাহাতকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত দুইটার দিকে আরো অস্ত্র উদ্ধারে ভেলুয়ার বাজারে গেলে তাকে ছিনিয়ে নিতে ওই স্থানে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশ ও পাল্টা গুলি ছুড়ে। এতে রাহাত গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
 
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রাহাত এসআই রহিম হত্যা এবং গণধর্ষণসহ ১০ মামলার আসামি।
 
ইত্তেফাক/এএসএমইউ/আরএ