শেখ কামাল অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ১৬ এপ্রিল শুরু হচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহে এটি শুরু হওয়ার কথা ছিল। এতে দেশের আটটি বিভাগীয় দল তিন ভেন্যুতে খেলবে। ক গ্রুপে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ খেলবে। ‘খ’ গ্রপের দলগুলো হলো খুলনা, ঢাকা, রংপুর ও বরিশাল।
২৮ এপ্রিল সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে কক্সবাজারের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। খবর বিজ্ঞপ্তির।
