ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বন্দর পরিদর্শনের লক্ষ্যে সোমবার রাতে নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল ভিয়েতনাম যাচ্ছেন। নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন- সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য রনজিত কুমার রায়, সংসদ সদস্য মোঃ হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল, সংসদ সচিবালয়ের উপ-সচিব কল্লোল কুমার চক্রবর্তী, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুস সাত্তার, চট্টগ্রাম বন্দরের প্রধান নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম এবং ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন) এনামুল করিম।
প্রতিনিধিদল ৪-৬ জানুয়ারি ভিয়েতনামে এবং ৬-৮ জানুয়ারি ইন্দোনেশিয়ায় বিভিন্ন বন্দর পরিদর্শন ও সরকারি কর্মসূচিতে অংশ নিবেন।
আগামী ৮ নভেম্বর রাতে নৌমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
ইত্তেফাক/এএসএস
