ওসমানীনগরে সাবেক সংবাদ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৫:১৬
সিলেটের ওসমানীনগর উপজেলায় আবদুস সালাম জিবু নামে সাবেক এক সংবাদ কর্মীর (২৭) লাশ উদ্ধার করা হয়েছে।
 
রবিবার রাতে স্থানীয়দের খবরে উপজেলার তাজপুর ইউপির খাশিকাপন গ্রামের নিজ ঘর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ক্বারী মাহমুদ আলীর ছেলে।
 
ওসমানীনগর থানার এসআই রতন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ