তুরস্কের ইস্তাম্বুলের নাইটক্লাবে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। রবিবারের এই হামলায় ৩৯ জন মানুষ নিহত হয়েছিল।
বিবৃতিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনটি জানায়, তাদের এক ‘বীর সৈনিক’ এই হামলা চালিয়েছে। রবিবার বর্ষবরণের রাতে ইস্তাম্বুলের রেইনা নাইটক্লাবে কমপক্ষে ৬০০ মানুষ এসেছিল। সেখানে সান্তাক্লসের পোশাকধারী হামলাকারী নির্বিচারে গুলি চালায়। তুরস্কের গণমাধ্যমের মতে হামলাকারী ১৮০টি গুলি চালিয়েছে।
হামলার পরেই আইএসের দিকে আঙ্গুল তোলা হয়েছিল। অত্যন্ত নৃশংস এই জঙ্গি সংগঠনটি নির্মূলে মার্কিন নেতৃত্বাধীন জোটে রয়েছে তুরস্ক। হামলাকারীর খোঁজে তুরস্কজুড়ে অভিযান চলছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেছেন, আমরা আশা করছি খুব দ্রুতই হামলাকারীকে আটক করা সম্ভব হবে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
