প্রিয় খেলোয়ারের দেখা পেল রোনালদোর ‘মেসিভক্ত ছেলে’

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৫:৫৪
কে সেরা? ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি মেসি? এই বিতর্কের যেন শেষ নেই। ভক্তদের মাঝে যতই বিভেদ থাকুক না কেন। মেসি ও রোনালদো পরস্পরকে যথেষ্ট সম্মান করেন এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক অনেক উষ্ণ।
 
সর্বশেষ রোনালদোর শেয়ার করা একটি ভিডিওতে তেমনই প্রমাণ মিললো। রোনালদোর ছেলের সঙ্গে দেখা হলো মেসির। জুনিয়র রোনালদো এমনিতেই মেসির ভক্ত। বাবাও পরিচয় করিয়ে দিলেন ছেলের প্রিয় ফুটবলারের সঙ্গে।
 
মেসিও সামনে এগিয়ে এসে চুমু খান জুনিয়র রোনালদোকে। সামাজিক মাধ্যমে এই ভিডিও দেয়ার পর থেকেই ঝড় উঠেছে। ভক্তরা শেয়ার করছে ভিডিওটি।
 
এমনিতেই স্প্যানিশ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বৈরীতার ইতিহাস রয়েছে।  তার ওপর যোগ হয়েছে, শ্রেষ্ঠত্বের বেদিতে আসীন হওয়া নিয়ে দুই সেরা ফুটবলার।  কিন্তু তাদের মাঝে যেন ব্যক্তিগত কোনো বৈরীতা নেই।  খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফুটে উঠলো ভিডিওতে।
 
 
 
ইত্তেফাক/এমএইচ