মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার-ভিডিপির দলনেতা নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৭:২৩
মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় হায়াত আলী (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
 
সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলকায় এ দুর্ঘটনা  ঘটে। হায়াত আলী  জেলার শিবালয় ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা ছিলেন। তার বাড়ি উপজেলার মাধবদিয়া গ্রামে।
 
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, হায়াত আলী রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি