চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান ছানার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের খালঘাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে খালঘাট গোরস্তানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তার মরদেহ চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে নামানো হয়। সেখান থেকে শহরের পুরাতন বাজারে মরহুমের বাসায় নেওয়া হয়। বিকাল সাড়ে ৩টার দিকে খালঘাট ঈদগাঁহ ময়দানে নেয়া হয়। এ সময় শোকের ছায়া নেমে আসে।
জানাজার নামাজের আগে বক্তব্য রাখেন ফজলে হোসনে বাদশা এমপি, জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মণ্ডল, মুক্তিযোদ্ধা দুরুল হোদা, মাহফুজুর রহমান বেঞ্জু প্রমুখ।
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইকবাল কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মদ শাহরিযার কবির, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, সাবেক এমপি জিয়াউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন প্রমুখ জানাজায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা ৬ টা ১৫মিনিটে বিচারপতি বজলুর রহমান ছানা পিজি হাসপাতালে মারা যান।
ইত্তেফাক/ইউবি
