নববর্ষ উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান করলো ইউএইচএইচ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৮:৫৫
নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নে ‘সুস্থ জাতি গঠন ক্যাম্পেইন’এর অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ইউনিভার্সাল হেল্প হাব (ইউএইচএই্চ)। শনিবার ইউনিয়নের নারায়ণখানা দয়াল হালদার আর্দশ বিদ্যাপীঠ প্রাঙ্গনে দিনব্যাপি এই ক্যাম্প চলে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডিএমসি, নর্থ সাউথ, ব্র্যাক, বিইউপি, ইস্ট ওয়েস্ট, ইউল্যাব, ইউআইইউ, ড্যাফোডিল, স্ট্যমফোর্ড ও নর্দান বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থী এ ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ গ্রহণ করে।
 
কোটালিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী সরকার, ও শুয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বাবু মনিন্দ্রনাথ হলদার দিনব্যাপি এ ক্যাম্পে উপস্থিত ছিলেন। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পাঁচজন ডাক্তার দিনব্যাপী এ ক্যাম্পে বিনামূল্যে প্রেসক্রিপসন বিতরণ করেন। ইউএইচএইচ সকল রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে।
 
কোটালিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী সরকার তার এলাকায় এ মেডিক্যাল ক্যাম্পটি পারিচালনার জন্য ইউএই্চএই্চ পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন যে ইউএইচএইচ  যেভাবে সকল ধর্মের মানুষের জন্য এ সেবামূলক ক্যাম্পটির আয়োজন করেছে এতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে বলে তিঁনি আশাবাদ ব্যাক্ত করেন।শুয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বাবু মনিন্দ্রনাথ হলদার বলেন যে বরিশাল ও গোপলগঞ্জের সীমানায় ক্যাম্পটি অনুষ্ঠিত হওয়ায় কোটালিপাড়া, অগৈলঝড়া ও ঊজিরপুরের তিনটি উপজেলার প্রায় পাঁচশতাধিক নারী-পুরুষ এ ক্যাম্পের মাধ্যমে উপকৃত হয়। তিনি দুই জেলার এমন একটি মিলনস্থলে ক্যাম্প পরিচলনার জন্য ইউএইচএই্চ পরিবারের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ভবিষ্যতে তার এলাকায় পুণরায় এ ধরণের উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মহলের কাছে অনুরোধ করেন। 
 
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যাবসা শিক্ষার ছাত্র ও ইউএইচএই্চ এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সিকদার বলেন যে আমরা আগামী পাঁচ বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫০ হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করতে চাই।
 
২টি নির্ঘুমরাত, ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ, ২৫ ঘন্টা জ্যামের কারণে রাস্তায় বসবাস ও লাগাতার পরিশ্রমের পরও কেন তরুণদের গায়ে মুখে ক্লান্তির ছাপ নেই? এ প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ইউএইচএই্চ এর সভাপতি মজাহিদুল ইসলাম বলেন যে, এখানেই তারুণ্যের আদি শক্তি নিহিত। আপনি যদি তরুণদের জন্য ভাল কাজের সুযোগ সৃষ্টি করেন তবে তারা এ ধরণের ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। তাঁর মতে তরুণরাই এ দেশ সৃষ্টি করেছে এবং তরুণরাই সুস্থ-সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।
 
ইত্তেফাক/এমএইচ