রাজশাহীতে আগাম আমের মুকুল

আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৯:০২
 
ফাল্গুন এখনো আসেনি, শীতও শেষ হয়নি। অথচ এরই মধ্যে রাজশাহীতে কিছু আম গাছে আসতে শুরু করেছে আগাম আমের মুকুল। এসব মুকুল জানান দিচ্ছে মধুমাসের। আর বাতাসে বইছে মৌ মৌ সুবাস।
 
রাজশাহী মহানগরীর মালোপাড়া চক্ষু হাসপাতালে ভেতরে আম গাছে আগাম মুকুলের দেখা মিলেছে। শীত শেষ হওয়ার আগেই আম গাছেগুলোতে মুকুল আসা শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, আর কিছু দিনের মধ্যে আম গাছেগুলোতে পুরো দমে আসতে শুরু করবে আমের মুকুল। আর সেই জন্য আগেই বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।
 

ইত্তেফাক/এএম।