জামালপুর সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের(২৪) ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। গতকাল ২ জানুয়ারি সোমবার উপজেলার ঝিনাই ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। আজ জামালপুর রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ইত্তেফাক/এএন
