জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বনানী এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নেতৃদ্বয়। জেপি নেতৃদ্বয় আগামীতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে সংশ্লিষ্টদের প্রতি কার্যকার ভূমিকা পালনের জোর দাবি জানান।
এদিকে গতকাল বেলা ১১টায় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ শহীদুল ইসলাম। তিনি বলেন, দেশপ্রেম, ত্যাগ ও আদর্শের নামই বঙ্গবন্ধু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মকবুল আহমেদ খান।
