শূন্য রানে বিদায় ইমরুলের

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৩:৫৯
 
নতুন বছরে জয়ের তাড়না নিয়ে ম্যাচ শুরু করা বাংলাদেশ প্রথমেই হোঁচট খেলো নিউজিল্যান্ডের ম্যাট হেনরির কাছে। দলীয় ৫ রানে ব্যক্তিগত খাতা শূন্য রেখে বিদায় নিলেন ইমরুল কায়েস। অবশ্য তার ক্ষত বেশ দ্রুত পূরণ করছেন সাব্বির রহমান ও তামিম ইকবাল।
 
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত বেছে নিয়েছেনের মাশরাফি বিন মূর্তজা।
 
এদিকে প্রথম টি-২০ ম্যাচে গাপ্টিলের বদলে অভিষেক হচ্ছে টম ব্রুসের।
 
প্রথম টি-টোয়েন্টির একাদশ:  খেলবেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান।
 
ইত্তেফাক/আরএ