মাশরাফির বিদায়, ১১৪ রানে সপ্তম উইকেটের পতন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৪:১২
 
দলীয় ১১৪ রানে বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরলেন অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা। হুইলারের ফুল টাচ বলে সহজ ক্যাচ তুলে বিদায় নেন তিনি। এর আগে ব্যাটিং বিপর্যয়ে থাকা বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করতে থাকা মোসাদ্দেক বিদায় নেন ১৭ বলে ২০ রান করে।
 
ব্যাটিং বিপর্যয়ের সময় ভাল পার্টনারশিপের আশা জাগিয়ে স্লো বলে ক্যাচ তুলে বিদায় নেন সাকিব আল হাসান। কলিন গ্রান্ডহোমির ওভারে ব্যক্তিগত ১৪ রানে বিদায় নেন তিনি।
 
নতুন বছরে জয়ের তাড়না নিয়ে ম্যাচ শুরু করা বাংলাদেশ প্রথমেই হোঁচট খায় নিউজিল্যান্ডের ম্যাট হেনরির কাছে। দলীয় ৫ রানে ব্যক্তিগত খাতা শূন্য রেখে বিদায় নেন ইমরুল কায়েস। অবশ্য তার ক্ষত বেশ দ্রুত পূরণ করেন সাব্বির রহমান ও তামিম ইকবাল। কিন্তু এরপর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেন তামিম ও সাব্বির। পরপর ২ ওভারে তাদের বিদায়ের পর রান খরায় ভোগা সৌম্য ক্রিজে দাঁড়ানোর আগেই বিদায় নেন শূন্য রানে।
 
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত বেছে নেন মাশরাফি বিন মূর্তজা।
 
ইত্তেফাক/আরএ