সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৪:১৫
সেনাবাহিনী বগুড়ার সদর দফতরের ২৬ পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
 
মঙ্গলবার সকালে ইউনিয়নের রাজবাটি মাঠে আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র বিতরণ করেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসিম-উল হক। মাদরাসা ছাত্রদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।
 
এ সময় ২৬ পদাতিক ব্রিগেডের মেজর মো. জাকির হোসেন, মেজর মো. মুকিব মাহমুদ, ক্যাপ্টেন নাছির হাওলাদার ও এলাকার সাবেক মেম্বার আব্দুল হাই(গনি) উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ