ডিএনসিসিতে আগুন:

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনী

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৪:২৯
 
রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌবাহিনী। 
 
সোমবার দিবাগত রাতে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।  নৌবাহিনীর নয় সদস্যের একটি দলও আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। 
 
সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এরই মধ্যে মার্কেটের দুইটি অংশ ধসে পড়েছে। 
 
ইত্তেফাক/এএসএস