পঞ্চগড়ে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাচেন আলী (৪৫), জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বেলাল হোসেন (২৬), জামায়াত কর্মী আব্দুল কুদ্দুস (৫৫), রুহুল আলী (৪৫), ছাত্র শিবির কর্মী জুয়েল ইসলাম (২৭), রুহুল আমিন (২৫) ও রশিদুল ইসলাম (২৬)।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন জানান, নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। আজই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/এএসএমইউ
