সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মানবিক সমাজের জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত, জ্ঞানী ও মানবিক চেতনা সম্পন্ন মানুষ দরকার। আর এজন্য শিক্ষার সাথে সংস্কৃতির সমন্বয় জরুরি।
মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা মানুষকে সৃষ্টিশীল করে, তাদের মাঝে মনুষত্ববোধ জাগ্রত করে। গুলশানের আর্টিজান বেকারিতে হামলার বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিপথগামী কিছু তরুণের বিকৃত মানসিকতা অসুস্থ সমাজের জন্ম দেয়। সমাজের অস্থিতিশীলতা দূর করতে জীবনের সুকুমার বৃত্তির অনুশীলনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মসিতষ্ককে সতেজ রাখতে হলে সুস্থ সংস্কৃতির চর্চা জরুরি। আর প্রাণবন্ত সৃষ্টিশীল মেধার অধিকারী হতে গান, কবিতা অর্থাত্ শিল্পী মনের বিকাশ হতে দিতে হবে।
ইত্তেফাক/এএম।
