এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, 'বর্তমান সরকার শিক্ষার সকল স্তরে তথ্য প্রযুক্তি সম্পৃক্ত করে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। ইতোমধ্যে সারাদেশে ২৪ হাজার প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।'
তিনি মঙ্গলবার রংপুরে প্রাইম স্কুল এন্ড কলেজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, 'শিক্ষা মানব সম্পদ উন্নয়নের অন্যতম সোপান। সুশিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। প্রাইম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা অর্জন করতে হবে।' -বাসস।
ইত্তেফাক/এসএস
