নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার দুপুরে মদ্যপানের পর মাতলামী করার অভিযোগে ৭ মাদকাসক্ত যুবকের প্রত্যেককে ৩ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদা আক্তার এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই গ্রামের শহিদুর রহমান (২০), একই গ্রামের রাসেল মিয়া (২২), রানা বিল্লাহ (২২), মতিউর রহমান (২১), গোরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের ডেঙ্গা গ্রামের মোঃ জুয়েল মিয়া (২১) একই উপজেলার সিদলা ইউনিয়নের বেলতলী গ্রামের তানজিল হোসেন (২২) ও সিরাজুল ইসলাম (২২)।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, মাদকাসক্ত যুবকরা মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের চৌরাস্তা নামক স্থানে মদ্যপান করে মাতলামী করছিল। এ অবস্থায় পুলিশ তাদের আটক করে।
ইত্তেফাক/এএন
