সিরিয়ায় বিমান হামলায় ২৫ জিহাদি নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১০:১৬
 
সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলায় অন্তত একটি জিহাদি গ্রুপের ২৫ সদস্য নিহত হয়েছে। এর মদ্যে ঊর্ধ্বতন নেতাও রয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা। 
 
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ার ওবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, জাবাদ ফাতেহ আল-শাম গ্রুপের (পূর্বের নুসরা ফ্রন্ট) ওপর কারা বিমান হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। 
 
রাশিয়া ও তুরস্ক বলেছে, সিরিয়ার যে যুদ্ধবিরতি চলছে তার মধ্যে এই গ্রুপটি নেই। 
 
বিদ্রোহী গ্রুপ বলছে, তারা শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে।
 
কয়েকটি গ্রুপের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ান সরকার ও এর জোট বড় আকারে যুুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। 
 
যুদ্ধবিরতি চলাকালে বৃহস্পতিবার তুরস্ক ও রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে। খবর: বিবিসি।
 
 
 
ইত্তেফাক/এএসএস