রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিত্সাসেবা দেওয়ার জন্য রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের প্রাপ্ত পরিচালক ডা. সত্যকাম চক্রবর্তী জানিয়েছেন, রাজধানীর সব হাসপাতালকে দ্রুততম সময়ে চিকিত্সা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব খরচ সরকার বহন করবে। বেসরকারি হাসপাতালগুলোর চিকিত্সার খরচ পরবর্তীতে সরকার প্রদান করবে।
কুয়েত মৈত্রী হাসপাতালের দুইটি অ্যাম্বুলেন্স ও কাছাকাছি বক্ষ্যব্যাধি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সসহ বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো কাজ করছে সরকারি নির্দেশনায়। তিনি আরো বলেন, ঢামেকের বার্ন ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় হাসপাতাল সেবার মূল কাজ করতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।
