চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১১:০৬
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। মৃত নাদিম হোসেন (০৯) মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকার আলমগীর মিয়ার ছেলে।
 
বুধবার উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, ভোর ছয়টায় চট্টগ্রামগামী কভার্ডভ্যানের চালক আলমগীর হোসেন ঘুমন্ত অবস্থায় মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় একটি লরীকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কভার্ডভ্যান চালক আলমগীর মিয়ার পাশে বসে থাকা ছেলে নাদিম হোসেন (৯) মারা যায়। এ সময় কভার্ডভ্যানের হেলপার ও চালক আলমগীরের ভাতিজা ইমন আহত হয়।
 
চৌদ্দগ্রাম থানার এসআই তারেক জানান,  নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যানটি উদ্ধার শেষে থানায় নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ