মধুখালীতে সড়ক দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৫:৫৪
ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত অর্পনা সুত্রধর (৭৮)  দাস পাড়া গ্রামের গৌর সূত্র ধরের স্ত্রী।
 
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাগাট বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা নারী অর্পনা। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ঢাকার হাসপতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
বাগাট ইউনিয়ন চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ