অভিজ্ঞ শিক্ষক দিয়ে খাতা নিরীক্ষণ নয় কেন: হাইকোর্ট

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৪:৩৪
 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দিয়ে নিরীক্ষণ করতে বিবাদীদের নিস্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে খাতা নিরীক্ষণের জন্য সঠিক ও প্রয়োজনীয় সময় বরাদ্দে কেন নির্দেশ দেয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে। 
 
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়। 
 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা নিরীক্ষণ ও ফল ত্রুটিযুক্ত হওয়ার বিষয়ে জাতীয় একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোটে রিট করেন অ্যাডভোকেট মনজুর মোর্শেদ। রিটে বলা হয়, পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে শিক্ষার্থী বেশি নম্বর পাচ্ছে এবং পাস করছে। কিন্তু ভুল ফল প্রকশের কারণে অনেক শিক্ষার্থী আত্মহত্যা করছে। 
 
শুনানি শেষে আদালত শিক্ষা সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে