পাবনার সাঁথিয়া উপজেলায় বিশেষ অভিযানে বন্দুক ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শফিকুল ইসলাম শফি উপজেলার শ্রীপুর রঘুরামপুর গ্রামের আ. ওহাবের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলচারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাচ থেকে একটি দেশীয় একনালা বন্দুক ও একটি তাজা গুলি জব্দ করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, শফির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
