সাতকানিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৬:০৬
চট্টগ্রামের সাতকানিয়ায় ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আমীর হামজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নলুয়া ইউনিয়নের তলিয়া পাড়ার মোহাম্মদ বেলাল উদ্দিনের ছেলে।
 
জানা যায়, উপজেলার নলুয়া ইউনিয়নের তলিয়া পাড়ার মোহাম্মদ বেলাল উদ্দিন দীর্ঘদিন যাবত চাকুরির কারণে সাতকানিয়া সদরের পৌরসভাধীন নতুন ছমদর পাড়ায় বাসা ভাড়া করে থাকেন। গত ৩ জানুয়ারি দুপুর ২.৩০ টার সময় তার ৪ বছরের ছেলে মোহাম্মদ আমীর হামজা বাসার পার্শ্ববর্তী টিএন্ডটি বিলে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজখবর নিয়ে না পেয়ে মাইকিং করেও ব্যর্থ হয়। রাত আটটার সময় টিএন্ডটি বিলের পাশের ডোবায় একটি শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে শিশুটিকে ডোবার পানিতে  মৃত অবস্থায় পায়।
 
সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র এ কে এম মুর্শেদ ইত্তেফাককে আমীর হামজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএম।