গাইবান্ধায় জিহাদি বইসহ আটক ৪

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৬:৫৮
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ বেকাটারি গ্রাম থেকে মঙ্গলবার রাতে জিহাদি বই ও বোমা তৈরির বিভিন্ন উপাদানসহ চারজনকে পুলিশ আটক করেছে। 
 
আটককৃতরা হল, উপজেলার মনমত গ্রামের আবু জাফরের ছেলে নুরুন নবী (৪৬), পশ্চিম বেলকা গ্রামের আব্দুল আজিজের চেলে গোলাম বারী (৩৮), দক্ষিণ শ্রীপুর গ্রামের নাছির উদ্দিনের চেলে মইন উদ্দিন (৩৭), সমস গ্রামের আব্দুল হামিদের ছেলে অব্দুল খালেক (৩৮)। 
 
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ বেকাটারি গ্রামের জামায়াত নেতা ইয়াকুব আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা ওই বাড়িতে সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করতে ছিল। পুলিশ উপস্থিতিতে বাকিরা পালিয়ে গেলে ওই চারজনকে আটক করা হয়। আটকরা জামায়াত-শিবির কর্মী।
 
ইত্তেফাক/ইউবি