মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার বাহেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, রাস্তা পার হবার সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
